Tuesday, October 2, 2012

বৃষ্টি ও আমরা

আজ ভাবছি বৃষ্টির কথা লিখব। বৃষ্টি আমার খুব ভালো লাগে। কি যে আছে ওর মধ্যে বুঝি না। একটা পাগল করা নেশা আছে। আর আছে কিছু অদ্ভুত ভালো লাগা। একটি কথা আমার খুব ভালো লাগে, জানি না কে বলছে ওই কথাটা।  লাইন টি এমন :

"I love walking in the rain because no one knows I'm crying"

 কি সুন্দর কথাটা। এর মাঝে কি জানি আছে।

Friday, March 30, 2012

তপুর কথা

আমি তপু । খুব ই সাধারন একটা ছেলে।  তবে একটু কেমন যেন অদ্ভুত। একটু ভালো একটু খারাপ।  আসলে  নিজের সম্পর্কে বলতে গেলে মাথায় কিছুই আসে না। হয়তবা নিজেকে এতটা ভালো ভাবে চিনি যে কোথা হতে শুরু করব বুঝে উঠতে পারি না। আমার চেয়ে আমার বন্ধুরাই হয়ত্ বলতে পারবে আমি কেমন। তারপরও চেষ্টা করছি, নিজেকে বিশ্লেষণ  করার। আশা করি আমার আমি আর আপনার চোখে আমির মধ্যে পার্থক্য খুব একটা বেশি হবে না।

আমি ছন্নছাড়া টাইপের একটা ছেলে। যে সর্বদা জীবন সম্পর্কে উদাসীন । আমি ঘুরতে ভালোবাসি, বন্ধুদের সাথে ছন্নছাড়াদের মত ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে।  আবার ঘরে বসে সারাদিনও কাটিয়ে দেই কোন সময়। একদা খুব বই পড়তাম , এখন খুব একটা  পড়া হয় না । পড়ার বই, পরিক্ষা দরজায় আসে টোকাটুকি না করলে পড়ি  না। খেলাধুলাও  এখন আর করা হয় না তেমন।   আমি মুভি দেখতে  আর গান শুনতে ভালবাসি ।  আর আমি আমার পরিবার  আর আমার বন্ধুদের খুব ভালবাসি।  আমি ক্যামেরার  ফ্রেইমে আলো ধরতে পছন্দ করি, সোজা বাংলায় যাকে বলে ফটোগ্রাফি । ক্যামেরার স্বল্পতায় এখন আর ছবি তোলা হয় না । আমি যন্ত্র পেলেই প্রেমে পরে যাই। সেই সুবাদে আমার সর্বাধিক প্রেমলব্ধ বস্তু হল আমার ল্যাপটপ। আমি কতটা সময় যে উহার সাথে অতিক্রম করেছি তার কোন হিসেব নাই।   আমার প্রিয় পোশাক হল জিন্‌স, সার্ট আর কেডস। মাঝে মধ্যে পাঞ্জাবি পরতেও মন্দ লাগে না। খাবারের ব্যাপারে আমি অনেক উদাসীন। এই জন্য প্রায়ই বকুনি শুনতে হয়।আমি ভিতরে ভিতরে খুব চঞ্চল কিন্তু সবাই আমাকে শান্ত বলেই চিনে।
 
  আমি আশাবাদী তবুও কোথায় যেন হতাশা আমাকে ঘিরে রাখে। আমি স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালবাসি। কিন্তু দিবা স্বপ্ন দেখি না। আমি ভালবাসি কিন্তু প্রতিদান আশা করি না । আমার পছন্দের তালিকা বিশাল। শখের তালিকাও কম ছোট নয়। আমি অনেক কিছু করতে পছন্দ করি। আকাশ আমার খুব ভালো লাগে। আবার প্রকৃতির সবুজের প্রেমেও পরে যাই। আমি গানের মূর্ছনায় হারিয়ে যাই। আবার ছন্দের তালে নিজেকে খুজে পাই।  আমি শূন্য চোখে রাতের আকাশে তাকিয়ে থাকতে ভালবাসি। সকালের সূর্যোদয় দেখতেও  অসম্ভব ভালো লাগে আবার গোধূলির রঙের ছটায় নিজেকে রাঙিয়ে নিতেও মন্দ লাগে না।আমি চাঁদ দেখতে ভালবাসি আবার রোদেলা বিকেলও খারাপ লাগে না। আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি। বৃষ্টির ছোঁয়ায় নিজেকে মেলে ধরতে আমার খুব ভালো লাগে। নির্ঘুম রাতে চিন্তার জাল বুনতেও খারাপ লাগে না। আমি নিশাচর আবার দিবায়ও চরে বেড়াই। আমি নিরবতা পছন্দ করি আবার কোলাহলেও হারিয়ে ফেলি নিজেকে। আমি সহসা উদয় হই আবার সহসা হারিয়ে যাই।  আমি সবার মাঝে বাঁচি আবার একাকীত্বেও নিজেকে নিয়েও বাঁচি। অনেক সময় নিজেকে বুঝতে গিয়েও বুঝি না। আসলে আমি কি চাই বা কেন ই বা চাই।  আমি আসলে আমার কাছেই অনেক রহস্যময় ।